আল কোরআনের সিজদার আয়াত
আল কোরআনে মোট ১৫টি সিজদার আয়াত রয়েছে, যেগুলো তিলাওয়াত করার সময় সিজদা করা ওয়াজিব। এই আয়াতগুলোতে সিজদা করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা হয়।
আল কোরআন ।। সিজদার ১৫ টি আয়াত ।।
সূরা নং ৭-------সূরা আল-আরাফ---------------আয়াত নং--২০৬
সূরা নং ১৩-----সূরা আর-রাদ-------------------আয়াত নং----১৫
সূরা নং ১৬-----সূরা আন-নাহল-----------------আয়াত নং----৫০
সূরা নং ১৭------সূরা বনি ইসরাইল--------------আয়াত নং---১০৯
সূরা নং ১৯------সূরা মরিয়ম--------------------আয়াত নং----৫৮
সূরা নং ২২------সূরা আল-হাজ্জ----------------আয়াত নং----১৮
সূরা নং ২২------সূরা আল-হাজ্জ----------------আয়াত নং----৭৭
সূরা নং ২৫------সূরা ফোরকান-----------------আয়াত নং----৬০
সূরা নং ২৭------সূরা আন-নামল----------------আয়াত নং----২৬
সূরা নং ৩২------সূরা সাজদাহ------------------আয়াত নং----১৫
সূরা নং ৩৮------সূরা সাদ----------------------আয়াত নং----২৪
সূরা নং ৪১-------সূরা হা-মিম আস-সিজদাহ---আয়াত নং---৩৮
সূরা নং ৫৩------সূরা আন-নাজম--------------আয়াত নং----৬২
সূরা নং ৮৪------সূরা আল-ইনশিকাক----------আয়াত নং----২১
সূরা নং ৯৬-----সূরা আল-আলাক--------------আয়াত নং----১৯
সিজদার আয়াতের তালিকা:
সুরা আল-আরাফ – ৭ : ২০৬
"নিশ্চয়ই যারা আপনার রবের নিকট রয়েছে, তারা তাঁর ইবাদাত থেকে অহংকার করে না এবং তারা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তাঁরই উদ্দেশ্যে সিজদা করে।"সুরা আর-রাদ – ১৩ : ১৫
"আর আল্লাহর সামনে সিজদা করে যা কিছু আসমানে এবং যমীনে আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের ছায়াগুলোও সকালে ও সন্ধ্যায়।"সুরা আন-নাহল – ১৬ : ৪৯-৫০
"আর আল্লাহর জন্য সিজদা করে যা কিছু আসমান ও যমীনে রয়েছে জীবজন্তু এবং ফেরেশতাগণ এবং তারা অহংকার করে না। তারা তাদের রবকে ভয় করে তাদের উপর থেকে এবং যা আদিষ্ট হয় তা পালন করে।"সুরা বনি ইসরাইল – ১৭ : ১০৯
"আর তারা কাঁদতে থাকে এবং তা (আয়াত) শুনে সিজদায় পড়ে যায়।"সুরা মারইয়াম – ১৯ : ৫৮
"এরা সেইসব নবীগণ, যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ করা হয়েছে... যখন তাদের কাছে রহমানের আয়াতসমূহ তিলাওয়াত করা হতো, তখন তারা সিজদা করে এবং কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তেন।"সুরা আল-হজ্জ – ২২ : ১৮
"তুমি কি দেখ না যে, আল্লাহর জন্য সিজদা করে যা কিছু আসমানে এবং যমীনে রয়েছে... এবং অনেক মানুষও (সিজদা করে)।"সুরা আল-হজ্জ – ২২ : ৭৭
"হে মুমিনগণ! তোমরা রুকু কর, সিজদা কর, তোমাদের রবের ইবাদাত কর এবং কল্যাণকর কাজ কর যাতে তোমরা সফলকাম হতে পার।"সুরা আল-ফুরকান – ২৫ : ৬০
"আর যখন তাদেরকে বলা হয়, ‘রহমানের সামনে সিজদা করো,’ তখন তারা বলে, ‘রহমান কে?’"সুরা আন-নামল – ২৭ : ২৫
"...এবং যাতে তারা আল্লাহর জন্য সিজদা না করে, যিনি আসমানসমূহ এবং যমীন থেকে লুকায়িত বস্তুসমূহ বের করে আনেন এবং যা কিছু তোমরা গোপন করো এবং যা কিছু তোমরা প্রকাশ করো, তিনি তা জানেন।"সুরা আস-সাজদা – ৩২ : ১৫
"আমাদের আয়াতসমূহে কেবল তারাই ঈমান আনে, যাদেরকে তা দ্বারা উপদেশ দেয়া হয় এবং তারা সিজদায় পড়ে যায়, তাদের রবের প্রশংসা করে এবং তারা অহংকার করে না।"সুরা সাদ – ৩৮ : ২৪
"...আর দাউদ মনে করলো যে, আমি তাকে পরীক্ষা করেছি, সুতরাং সে তার রবের কাছে ক্ষমা চাইলো এবং সিজদায় পড়ে গেল এবং (আল্লাহর দিকে) ফিরে আসলো।"সুরা হামিম সাজদা (ফুসসিলাত) – ৪১ : ৩৮
"তারা যদি অহংকার করে, তবে যারা আপনার রবের নিকটে রয়েছে, তারা রাত-দিন তাঁর পবিত্রতা ঘোষণা করে এবং তাঁকে সিজদা করে।"সুরা আন-নাজম – ৫৩ : ৬২
"তাহলে তোমরা আল্লাহর জন্য সিজদা করবে না?"সুরা আল-ইনশিকাক – ৮৪:২১
"আর যখন তাদের কাছে কোরআন তিলাওয়াত করা হয়, তখন তারা সিজদা করে না।"সুরা আল-আলাক – ৯৬ : ১৯
"কখনো না, তুমি তার আদেশ মানবে না এবং সিজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো।"
সিজদার আয়াত সংক্রান্ত হাদিস:
আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত:
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন:
- "যখন আদমের সন্তান কোরআনের সিজদার আয়াত তিলাওয়াত করে এবং সিজদা করে, তখন শয়তান একপাশে সরে দাঁড়ায় এবং কাঁদতে থাকে। সে বলে, হায়, আমার অবস্থা! আদমের সন্তানকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে, আর সে সিজদা করেছে, তাই তার জন্য জান্নাত রয়েছে। আর আমাকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু আমি অমান্য করেছিলাম, তাই আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে।"
(মুসলিম: ৮১)

0 Comments