Ticker

6/recent/ticker-posts

আমি তো মুসলিম

আমি তো মুসলিম

আমিতো নিজেকে মুসলিম দাবি করি। কিন্তু কখোনো কি ইসলামকে মানদন্ড হিসেবে রেখে নিজেকে একটু পরীক্ষা করে দেখেছি যে আমি কেমন মুসলমান। কোন স্তরের ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি।

আমি তো মুসলিম

পাক্কা ঈমান আমার। হিমালয়ের মত অটল। অথচ নামাজ পড়ি না। যারা পড়ি তারাও ঠিকমত জামাতে পড়ি না। সময়মত পড়ি না। বুকে হাত বাধা আর জোরে আমিন বলা নিয়ে ফিতনার সৃষ্টি করি। কিন্তু নতুন কাউকে নামাজি বানানো নিয়ে মাথা ব্যাথা নেই।

আমি তো মুসলিম

আমি সমকামিতা নিয়ে বানানো নাটক/মুভি দেখে আন্দোলন করি, ভাবি কি শুরু হল দুনিয়ায় ঈমান বুঝি চলে গেলো সবার। অথচ নাটক সিনেমা যে অম্লীলতায় ডুবিয়ে দিচ্ছে সারা দুনিয়া তাতে কোন মাথা ব্যাথা নাই। আমি বিজ্ঞাপনের নামে নারীকে পন্য বানাই, অশ্লীলতা ছড়াই। আমি অশ্লীলতায় মোড়া সংস্কৃতিকে হালাল বিনোদন মনে করি।

আরও পড়ুন......হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম নিয়ে সাতীহ ও শিকের রহস্যময় ভবিষ্যদ্বাণী: ইয়ামেনের ইতিহাসের এক অনন্য কাহিনী

আমি তো মুসলিম

আমি দূর্গাপুজা, কালিপুজা, গনেশপুজা ইত্যাদি পুজাকে ঘৃনা করি। মনে করি ওগুলো হারাম। অথচ ভাস্কর্যের নামে সারা দেশ মূর্তি দিয়ে ভরে রাখছি। আমি  ভাস্কর্যের নামে পুজা করি, আমি মাজারের নামে পুজা করি, আমি শহীদ মিনারের নামে পুজা করি, আমি স্মৃতিসৌধের নামে পুজা করি, আমি নামে বেনামে কত পুজা করি।

আমি তো মুসলিম

সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ৬০ লক্ষ লোকের প্রাণ নেওয়া আমেরকিার জন্য আমার মন কাদেঁ। তাদের প্রবর্তন করা আধুনিকতা, নগ্নতা অনুসরন করার জন্য আমি উদগ্রিব থাকি। তাদের দেওয়া পুরস্কার, সার্টিফিকেটের জন্য আকুল হয়ে বসে থাকি।

আমি তো মুসলিম

আমি আল্লাহর তৈরি আইন বাদ দিয়ে নিজেই আইন তৈরি করি, বৈধতা দেই, মানুষকে মানতে বাধ্য করি।

আরও পড়ুন......নারী স্বাধীনতা, নারীবাদ

আমি তো মুসলিম

আমি ইসলামের অন্যতম বিধান পর্দাকে সেকেলে মনে করি। হিজাব নিষিদ্ধ আইন তৈরি করি।আমার বাড়িতে পর্দার বিন্দুমাত্র চিহ্ন রাখি না। আমি টাকনুর নিচে প্যান্ট পড়াকে জায়েজ মনে করি। দাড়ি কাটাকে স্মার্টনেস ভাবি।

আমি তো মুসলিম

আমি সুদ কি, জেনেও না জানার ভান করে জায়েজ করে ফেলি। সুদি ব্যাংক ও সুদি প্রতিষ্ঠান এনজিওতে চাকরিকে হালাল মনে করি।

আমি তো মুসলিম

আমি মাদ্রাসা শিক্ষাকে অচল ভাবি। মাদ্রাসায় পড়া শিক্ষার্থীর ভবিষ্যত নিয়ে সন্দেহ পোষন করি। দাড়ি টুপি পড়া কাউকে দেখলে জঙ্গি মনে করি।

 

আসুন সকল অবাধ্যতাকে ঝেড়ে ফেলে ইমানকে মজবুত করি। খাটিঁ মুসলমান হই। সেই মুসলমান যে মুসলমানকে কোন অপশক্তি রুখতে পারবেনা। সেই মুসলমান যে মুসলমান শাহাদাতের পেয়ালা হাতে নিয়ে অপেক্ষারত থাকে। সেই মুসলমান যে মুসলমান হযরত আবুবকর (রাঃ) এর মত সিদ্দিক, হযরত ওমর (রাঃ) এর মত ফারুক, হযরত উসমান (রাঃ) এর মত গণি, হযরত আলী (রাঃ) এর মত বীর হতে চাইবে। পরিশেষে সকল অপসংস্কৃতিকে বিদায় করে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শকে মেনে চলে তার সাথে জান্নাতুল ফিরদাউসে থাকার অভিপ্রায়ে জীবনকে পরিচালিত করি।

আমাদের সাথে থাকুন.....

Mostafijur Rahman


Post a Comment

0 Comments